ইসলামিক মন মুগ্ধ করা কিছু উক্তি।ইসলামিক মহৎ উক্তি
ইসলামিক কিছু সুন্দর উক্তি
এই সুন্দর পৃথিবী ছেড়ে
সবাইকে একদিন পাড়ি
দিতে হবে নতুন তৈরি করা ঘরে।
যেখানে থাকবেনা আলো-বাতাস,
থাকবে না কোনো শব্দ।
থাকবে শুধু নিজের করা যাওয়া
সকল আমল।
আল্লাহ আমি জানি আমি কতোটা পাপী।
আর আমি এটাও জানি,তুমি কতোটা মহান।
ক্ষমা করে দেওনা আল্লাহ আমাদের,
কারণ তুমিই তো আমাদের সৃষ্টিকারী।
জীবনে কতোই না দোয়া আপনার কাছে করি,
কিন্তু না পেয়ে আমরা হতাশও হয়ে যাই।
আল্লাহ আপনি তো পারেন আবার সেই হতাশা থেকে
আমাদের মুক্তি দিতে,আপনিই তো পারেন মরুর বুকে
জলধারা নামিয়ে দিতে।কবুল করে নেন না আল্লাহ আমাদের করা দোয়া।
মৃত্যু নিশ্চিত জেনেও আমরা কতোই না
রংতামাশা করে থাকি।কিন্তু কখনোই তো
আমাদের মনে হয়না আমরা ২ দিন বেচে আছি।
আল্লাহ মৃত্যু কবে হবে আপনি জানেন,আমাদের
সবাইকে আপনি খাটি মুসলিম বানিয়ে কবরে নিয়েন।
কেননা বেচে আছি আপনার রহমতে,মরা যেতে চাই
ইসলামের সহীহ্ নিয়তে।
হাজারো স্বপ্ন আর আশা নিয়ে আমরা তোমায় ডাকি।
আল্লাহ তোমায় আমরা বড়ই বিশ্বাস করি।
কিন্তু শয়তানের ধোকাবাজিতে পড়ে পাপ করে বসি।
মাবুদ কতোই না সুন্দর করে সৃষ্টি করেছেন আমাদের,
কি করে আমাদের পুড়াবেন সেই জাহান্নামে??
ক্ষমা করে দেন আল্লাহ আপনি সবাইকে।।
যাহার সৃষ্টি এতোটা মহৎ,না জানি তিনি কতো মহৎ
যাহার সৃষ্টিতে আমাদের এই প্রাণ,তিনিই তো হলেন
আমাদের প্রভু মহান।
কঠিন সময়ে, বিপদের মুহুর্তে যিনি সাড়া দেন
তিনি আর কেউ না,আমাদের মহান সৃষ্টিকর্তা
মহান আল্লাহ রাব্বুল আলামীন।

Comments
Post a Comment