ভালবাসার নিরব কিছু কথা
ভালবাসার কিছু উক্তি
আমি তোমাকে কাঁদাতে চাইনা।
আমি তোমার মাঝে বিরাজ চাইনা
আমি শুধু তোমার মুখে একটু
শুনতে চাই খুব ভালবাসো আমায়।
আমাকে ভালবাসা যদি তোমার ভুল হয়
তবে তোমাকে আপন ভাবা আমার ভুল।
কেননা তুমিতো আমাকে ভালই বাসোনাই।
আমিই কেবল বুঝতে পারিনাই এতোটা।
ভালবাসা দিয়ে হয়তো সব জয় করা যাবে ,
কিন্তু মনের মিথ্যে অভিনয় দিয়ে কি হবে।
বাস্তবতা যখন সামনে নিয়ে যাবে।
সেখানে তো আমাকে ছেড়ে যাবে।
তোমাকে ভালবাসতে গিয়ে আমি
নিজের কথাই ভুলে গিয়েছি।
এখন আর তুমি আমার মাঝে নেই
অথচ আমি সেই আগের মতোই আছি।
তোমাকে হাসাই কেনো বলতে পারো?
তোমাকে ভালবাসি বলে।
তোমাকে কাদাই কেনো জানো
আমার প্রতি টান বাড়বে বলে।
অথচ তুমি আমার হাসানোর সুখটা বুঝলে
কিন্তু আমার কাদানোর কারণ না জেনে
ভুল বুঝে অনেক দূরে সরিয়ে দিলে।
ভালবাসার সুখের ঢলে
তুমি আমি হাসি,
সুখটাকে নিলে তুমি
আপন করে বেশি
কষ্টটা আমায় দিলে
না বলে ভালবাসি।
ভালবাসা হলো কঠিন পরীক্ষা
যেখানে কেউ পাস করে ,আবার
কেউ পরীক্ষার আগেই অকাতরে
ঝরে যায় এবং নিশ্বেষ হয়ে যায়।
ভালবাসার মতো ভালবাসলে
তারে কিগো ভুলা যায়,
খনিকের ভুলে,বিরহ নামলে
মন থেকে তারে কিগো মুছা যায়।
তারে কিগো ভুলা যায়।
ভালবাসার রংতুলি দিয়ে সব আঁকা সহজ,
কিন্তু ভালবাসা বীণে কি পাওয়া যায়??
কষ্ট যন্ত্রণা আর নিরবতা ছাড়া।
সবকিছুই অতি তুচ্ছ হয়ে যায়।
Comments
Post a Comment